সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মে ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মে ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি হলেন, নগরীর পবা থানার তেঘর এলাকার মো: দারেশ আলীর ছেলে মো: মুনসুর আলী (৩৬)।


বুধবার (৬ মে) রাত আনুমানিক পৌনে ১১ টায় কর্ণহার থানার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মুনসুরকে আটক করা হয়। এ সময় তার দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২.৫ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি টর্চ লাইট এবং মাদক বিক্রির নগদ ৭শ টাকা জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।