সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মে ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মে ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ইশা।


এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 


তিনি বলেন, মায়ের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।