শনিবার, মে ০৯, ২০২৬

চারঘাটে জলবাযুর প্রভাব ও পানির সংকট নিরসনে আলোচনা

চারঘাট প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০২:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
চারঘাটে জলবাযুর প্রভাব ও পানির সংকট নিরসনে আলোচনা

রাজশাহীর চারঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সঙ্গে প্রশাসনের জলবাযুর প্রভাব ও পানির সংকট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা ও ইউনিয়ন লোকমোর্চর সদস্যদের পরিচিতি ও সভার লক্ষ ওউদ্দেশ্য নিয়ে ্টে সভা অনুষ্ঠিত হয়। 

গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাতুল করিম মিজান।  চারঘাট উপজেলা গেটকা প্রকল্পের সমন্বয়কারী অনন্য রানী দাসের সঞ্চালনায় জলাবদ্ধতা, ক্যানেল সংস্কার,পাকা রাস্তাকরন ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে আলোচনা সভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, উপজেলা কমিটির সিভিক সাধারণ সম্পাদক এখলাক হোসেন ও চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথি উপজেলার ৬টি ইউনিয়নের চিহ্নিত সমস্যাগুলো পরিদর্শনের মাধ্যমে জলাবদ্ধতা, ক্যানেল সংস্কার, পাকা রাস্তা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনের আশ্বাস দেন তিনি।