সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন
চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে এ আয়োজনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। 


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর ও ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক।


শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষাতা উন্নয়নের স্কাউট ডে ক্যাম্প ছিলো, শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইকিং, প্রাথমিক চিকিৎসার ধারণা, স্কাউটিং কৌশল, দলীয় নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। এতে চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্য অংশগ্রহণ করে।


ডে ক্যাম্প পরিচালনা করেন, স্কাউট লিডার শামীম আহমেদ ও মো. সাব্বির হোসেন। বিভিন্ন  প্রশিক্ষন কার্যক্রমে সহযোগিতা করেন, রোভার মতিয়ার রহমান, রোভার আব্দুল মজিদ, গার্ল ইণ রোভার আফিফা খাতুনসহ অনান্যরা।


শেষে অংশগ্রহণকারী স্কাউট ও গার্ল ইণ স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।