রবিবার, জুন ২১, ২০২৬

বড়াল নদীতে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন
বড়াল নদীতে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রাম পৌরসভাধীন বড়াল নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বড়াইগ্রাম পৌরসভার চক বড়াইগ্রামে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। 


উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাটোর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসাইন, বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র মোঃ ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বক্তব্য রাখেন।


এলজিইডির তত্ত্বাবধানে ৩৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রীজটি নির্মাণে ৩ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৮৫ টাকা বরাদ্দ রয়েছে। তিন বছর আগে এখানে পুরাতন ব্রীজটি ভেঙ্গে পড়ায় বড়াইগ্রাম পৌরসভাসহ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।


২০২৩ সালের আগস্টে পানির স্রোতে পাইলিংবিহীন ব্রিক ওয়াল পদ্ধতিতে নির্মিত ৩০ বছরের পুরনো বীজটি ভেঙে পড়ে। এতে বড়াইগ্রাম পৌরসভাসহ আরও তিনটি ইউনিয়নের ২০টি গ্রামের বাসিন্দাদের থানা সদরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।