সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর একেএম আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জাকির হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের ভিত্তি হচ্ছে ইউনিট সংগঠন। তাই সংগঠনকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং সাধারণ মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দিতে হবে। এছাড়া দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকল বাধা উপেক্ষা করে আপোষহীনভাবে কাজ করার আহ্বান জানানো হয়।