সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ মে ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ মে ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

মোহনপুর উপজেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। শুক্রবার (৯ মে) সকাল ১১ টা থেকে মোহনপুর উপজেলার প্রকল্পের পরিদর্শন করেন। এ সময় তিনি আমরাইল পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও খানপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নের উদ্বোধন করেন।  এছাড়াও বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।


এ সময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা বলেন, বিগত সময়ে উন্নয়নের নামে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের টাকায় নেওয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হোক এবং উন্নয়নের সুফল সরাসরি মানুষের ঘরে পৌঁছাক।


তিনি আরও বলেন, ইতিমধ্যে মোহনপুরবাসীর জন্য নানা প্রকল্প হতে নেওয়া হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করা হবে। আপানাদের বিপদে আমি যেন পাশে থেকে আপানাদের সেবা করে যেতে পারি সেই সুযোগ আপনাদের করে দিতে হবে। তিনি বলেন, জেলা পরিষদ জনগণের সেবা করার জন্য কাজ করে থাকে। তাই আপনারা যে কোন সেবা থেকে বঞ্চিত না হন। সেজন্য আপনাদের  জেলা পরিষদ সব সময় খোলা রয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস.এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী আলেফ আলী।