রবিবার, জুন ২১, ২০২৬

নাটোর নতুন কুঁড়ি স্পোর্টসে পৌর কিশোরী ও বালকে সদরের জয়লাভ

নাটোর প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
নাটোর নতুন কুঁড়ি স্পোর্টসে পৌর কিশোরী ও বালকে সদরের জয়লাভ

নাটোর জেলায়‘নতুন কুঁড়ি স্পোর্টস’র অষ্টম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দিনব্যাপী নাটোর জেলা স্টেডিয়ামে কিশোরী ক্রিকেট ইভেন্টে নাটোর পৌরসভা ৭ উইকেট সদর উপজেলা দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে নাটোর সদর দল ৮ ওভারে ২ ইউকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করে। জবাবে নাটোর পৌরসভা দল ৭.৪ ওভারে ৩ ইউকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে।


অন্য খেলায় কিশোর ক্রিকেট ইভেন্টে সদর দল বড় ব্যবধানে জয়লাভ করে। তারা ৬৪ রানে নাটোর পৌরসভা দলকে হারিয়ে, সদর দল গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে নাটোর সদর দল ১০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে ৯৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাটোর পৌরসভা দল ৮ ওভারে সবকয়টি ইউকেট হারিয়ে মাত্র ২৯ রান করতে সক্ষম হয়।


এদিকে স্টেডিয়ামে নাটোর জেলা ক্রীড়া অফিসার  রাকিবুল হাসান এছামি, ক্রীড়া সংগঠক বাদশা আলম, আব্দুর রাজ্জাক, মানুনসহ ক্রীড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।