জয়পুরহাটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল শনিবার (৯ মে) রাত ১০ টায় জয়পুরহাট সদর থানার নতুনহাট সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়ংাবাসহ এক নারীকে গ্রেফতার করেছে। এ সময় ইয়াবা ছাড়্ওা আসামীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে। ধৃত আসামী নতুনহাট সরদারপাড়ার মনসুর আলী পিন্টুর স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।
গ্রেফতারকৃত আসামি ফরিদা ইয়াসমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।