সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চারঘাট হতে ২২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ১২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
চারঘাট হতে ২২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর সদও কোম্পানীর একটি অপারেশন দল শনিবার (৯ মে) রাত ৯:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানার তাতারপুর ফৌজদারপাড়ায় অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এ সময় আসামীর কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ২ হাজার ৪ শো টাকা জব্দ করা হয়েছে। ধৃত ব্যক্তি তাতারপুর ফৌজদারপাড়ার মৃত আবলি হোসেনর ছেলে বাশার আলী (৩৫)।

আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।