সোমবার, আগস্ট ২৪, ২০২৬

জয়পুরহাটে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ০১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ০১:২৪ অপরাহ্ন
জয়পুরহাটে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রোববার (১০ মে) সকাল ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার জামালপুর চারমাথা এলাকা থেকে ২৫ দশমিক ৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী নওগাঁর পত্নিতলা থানার উজিরপুরের মৃত জানকির ছেলে রাম কুমার (৪০)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।