রবিবার, জুন ২১, ২০২৬

রাবিতে ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন
রাবিতে ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়, নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। রবিবার (১০ মে) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ কয়েকটি বিভাগের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন ও সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। 


নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।