সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শহীদ জিয়াউর রহমান হল ছাত্র সংসদের উদ্যোগে হলে গ্যারেজ নির্মাণকাজ শুরু

রাবি প্রতিবেদক ১০ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
শহীদ জিয়াউর রহমান হল ছাত্র সংসদের উদ্যোগে হলে গ্যারেজ নির্মাণকাজ শুরু

সাইকেল গ্যারেজ সমস্যার স্থায়ী সমাধানে শহীদ জিয়াউর রহমান হল ছাত্র সংসদ এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজ রবিবার (১০ মে) থেকে হলে গ্যারেজ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


এবিষয়ে শহীদ জিয়াউর রহমান হল ছাত্র সংসদের ভিপি মোজাম্মেল হক বলেন, এর মাধ্যমে হলের করিডোরগুলোতে সাইকেল রাখার কারণে শিক্ষার্থীদের চলাচলে যে ভোগান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি হতো, তা স্থায়ীভাবে নিরসন হবে। শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।