রাজশাহীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগরে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার ট্রাক সেল কার্যক্রম বন্ধ থাকবে।
টিসিবির একটি ট্রাক থেকে তিন ধরনের পণ্য কেনা যাবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে। সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হবে ৪৮০ টাকা।
টিসিবি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, রাজশাহী জেলা ও মহানগরীতে প্রতিদিন ১৫টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে মহানগরীর ১০টি ও স্থানে ও পাঁচটি উপজেলায় বিক্রি হবে। প্রতিদিন ৬ হাজার পরিবারকে এই পণ্য কিনতে পারবেন।