সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এশিয়া পোস্টের যাত্রা উপলক্ষে র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মে ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ মে ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে এশিয়া পোস্টের যাত্রা উপলক্ষে র‌্যালি

সারাদেশে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক ও ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।


চাঁপাইনবাবগঞ্জে এ উপলক্ষে সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে শহরের আজিজী টাওয়ারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়, যা পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শেষ হয়। 


এশিয়া পোস্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসান শিয়ামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদ এবং আজিজী টাওয়ারের স্বত্বাধিকারী অধ্যাপক আলী আফজাল আজীজী, চেম্বার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম শহিদ।


আলোচনা সভায় বক্তারা ডিজিটাল গণমাধ্যমকে আধুনিক যুগের প্রাণশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, কাগজের খবর মানুষের কাছে পৌঁছার আগেই এখন মানুষ ঘুম থেকে উঠে মোবাইল ফোনে সর্বশেষ সংবাদ দেখে নেয়। এশিয়া পোস্ট একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে বিশ্বখ্যাত ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক মান অর্জন করবে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকবে।


অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও শহীদুল হুদা অলক, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক কামাল উদ্দীন ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদসহ  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।