সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারের সংবর্ধনা
বগুড়ার সান্তাহার পৌর এলাকার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক কলেজ কতৃক নব-নির্বাচিত সংসদ সদস্য (আদমদিঘী-দুপচাঁচিয়া)-কে সংবর্ধনা প্রদান।
সোমবার (১১ মে) বেলা সাড়ে বারো ঘটিকার সময় কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে এবং আল-আমিন বাবু এবং সেলিনা আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথি সংসদ সদস্যের সহধর্মিণী ফেরদৌসী মহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
এসসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে এই কলেজে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি, আমি চেষ্টা করবো দ্রুত সময়ের মতো মধ্যে অত্র কলেজের অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম করতে।”
অন্যান্যদের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএস আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, বগুড়া জেলা কৃষক দলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আপন কুমার কর্মকার।
এছাড়াও কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, গভর্নিং বডির চিকিৎসক প্রতিনিধি ডাক্তার হামিদুর রহমান রানা, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।