সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ধামইরহাটে সম্প্রীতি রক্ষায় নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ধামইরহাট প্রতিনিধি ১১ মে ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ১১ মে ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
ধামইরহাটে সম্প্রীতি রক্ষায় নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ধামইরহাট উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি সম্প্রীতি রক্ষায় নারীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সোমবার (১১ মে) বেলা ২ টায় এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মাল্টি ইস্টেক হোল্ডার ইনিসিটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েব) ধামাইরহাট উপজেলা কমিটির সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেন।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নওগাঁ জেলার কো-অর্ডিনেটর মো: হেলাল উদ্দিন, দি হাঙ্গার প্রজেক্ট ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল (বাবু), ধামইরহাট উপজেলা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, ধামইরহাট পৌর বিএনপির সহসভাপতি সেলিনা আক্তার, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদীকা শাহিনা আকতার, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়া আকতার হিমু ও নবম শ্রেণির শিক্ষার্থী খাতিজাতুল কোবরা।