সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সাংবাদিক মিজান মাহীর বাবা আর নেই

দুর্গাপুর প্রতিনিধি ১২ মে ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ১২ মে ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
সাংবাদিক মিজান মাহীর বাবা আর নেই

দুর্গাপুর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় নিজ বাড়িতেই মারা যান তিনি।


আজহার আলী আজকের পত্রিকা ও রাজশাহীতে থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজান মাহীর বাবা। সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 


কিছুটা সুস্থ হলে তাঁকে বাসায় নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।


তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে ৫টায় বাড়ির সামনের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।