রবিবার, জুন ২১, ২০২৬

রামেক হাসপাতালে হাম উপসর্গে ভর্তি হাজার ঠেকল

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গে ভর্তি হাজার ঠেকল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল দুই মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি এক হাজারে ঠেকল।

এর মধ্যে সুস্থ হয়েছে ৮৪২ শিশু। মারা গেছে আরও ৫৫ শিশু।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার (১২ মে) থেকে বুধবার (১৩ মে) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ শিশু ভর্তি হয়েছে। এর আগের দিন ৯৯০ শিশু ভর্তি হয়েছিলেন। এর এদিন ১০ শিশু ভর্তি হওয়াতে হাজারে ঠেকল।    

হাসপাতালে এখন ১০৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। গেল ৬ মে হাসপাতালে হাম উপসর্গে এক শিশু মারা যায়। এরপর আর শিশু মারা যায়নি।

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাম উপসর্গে মৃত্যু কমে আসলেও হাসপাতালে ভর্তি কমছে না। প্রতিদিন হাম উপসর্গে রোগী আসছে। চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করছেন চিকিৎসা দেওয়াতে। এতেই মৃত্যু কমে এসেছে। আশা করা যায় রোগী ভর্তিও কমে আসবে।