সোমবার, জুন ২২, ২০২৬

স্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০১:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০১:৪০ অপরাহ্ন
স্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে স্টেশনের নিকট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।


স্টেশনের ২০০ মিটার পূর্ব দিকে রেললাইনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। 


পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহ দেখে ধারণা করা হয়েছে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। 


ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।