রবিবার, জুন ২১, ২০২৬

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা জোরদারের লক্ষে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৩ মে ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্বল কুমার ঘোসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী বলেন গ্রাম আদালতকে আরো কার্যকর ও জনবান্ধব করতে হলে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।


তিনি আরো বলেন, গ্রাম আদালত সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিচার প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা খাতুন , গ্ৰাম আদালতের জেলা  ম্যানেজার শফিকুর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, সাংবাদিক মেহেদি হাসান প্রমুখ।


সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।