বদলগাছীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
নওগাঁর বদলগাছীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে এক যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ পস) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি উপজেলার ভান্ডারপুর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সুত্র জানায়, দীর্ঘ দিন থেকে ভান্ডারপুর বাজারে স্থানীয় রেজাউল হোসেন নামে এক যুবক প্রকাশ্যে মাদক করে আসছে। এতে স্থানীয় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এই অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার প্রশাসন অভিযান চালিয়ে ভান্ডারপুর বাজার থেকে রেজাউলকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে ৪ মাসের জেল দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, মাদক রোধে কাউকে ছাড় দেওয়া হবে না।