রবিবার, জুন ২১, ২০২৬

রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ মে ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ মে ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

রাজশাহীতে জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-কে বিশেষ অতিথির সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় নগর ভবনে রাসিক প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ০৯ মে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।