ব্র্যাকের ৮৯ সদস্যের মাঝে ১০টি করে মুরগির বাচ্চা বিতরণ
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুর্গাপুর এলাকার ব্র্যাকের সদস্যদের মাঝে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের দুর্গাপুর শাখা অফিস প্রাঙ্গণে ৮৯ জন সদস্যের মাঝে ১০টি করে মোট ৮৯০ টি বাচ্চা বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মকর্তরা।
ব্র্যাকের সদস্য শারমিন বেগম, ব্র্যাক মাইক্রোফাইনান্স শুধুমাত্র ঋণ না তারা সহযোগিতাও করে। বিনামূল্যে মুরগির বাচ্চা হাতে পেয়ে আমি খুবই খুশি। ব্র্যাক মাইক্রো ফাইনান্স গ্রাহকের জন্য নানামুখি সহায়তা দিচ্ছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি আমাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।