রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১০:২১ অপরাহ্ন
সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণ

নাটোরের সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন ও মেশিন রাখার মাচা তৈরির জন্য ৭ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।


বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে এসব কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান প্রমুখ।


কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাঁচজন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন ও মেশিন রাখার মাচা তৈরির জন্য ৭ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মাধ্যমে একজন কৃষক ৩০০ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন।