রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাঘায় ডা. বাচ্চুর ইন্তেকাল

বাঘা প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১১:১২ অপরাহ্ন
বাঘায় ডা. বাচ্চুর ইন্তেকাল

রাজশাহীর বাঘায় ডা. হুমায়ুন কবীর বাচ্চু (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মঙ্গলবার (১২ মে) রাত ২ টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হার্ড এ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রয়েছে। 


তিনি বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের মরহুম হয়রত আলী মাস্টারের ছেলে। ডা. হুমায়ুন কবীর বাচ্চু দুই বছর আগে নওগাঁর এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে অবসর গ্রহণ করেন। বাড়ির পাশে চকরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে বুধবার (১৩ মে) দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ডা. হুমায়ুন কবীর বাচ্চুর মৃত্যুতে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ জানাযায় উপস্থিত হয়ে শোক সপ্তন্তক পরিবারের প্রতি সমবেদনা জানান।