বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

বাঘা প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৩ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলার হরিরামপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


আয়োজিত মানববন্ধনে ভূক্তভূগি আলাম হোসেন বলেন, আমার দুই বোন দুখিনি বেগম ও জায়দা বেগম ৩০ বছর আগে আলাইপুর গ্রামের আমজাদ হোসেনের কাছে অংশিদার হিসেবে ১০ শতক জমি বিক্রি করেন। এই জমি ভোগদখল করে আসছিলেন আমজাদ হোসেন।  


আমজাদ হোসেনের মৃত্যুর পর তার বড় ছেলে বাবর সরকার অন্য আরেক জমি দখল করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ৮ দফা শালিস-বৈঠকে আলাম হোসেনের পক্ষে রায় হয়। গ্রাম্য শালিশ অমান্য করে বাবর সরকার আদালতে মামলা দায়ের করে জোরপূর্বক জমি দখলে নেয়।


আলাম হোসেন আরও বলেন, আমি জমির মূল মালিকের সন্তান। তারা দুই দাগে জমি বিক্রি করে। এই জমি তারা রাস্তার পাশের জমি না নিয়ে, পেছনের অংশ নিলে আর কোন ঝামেলা থাকেনা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন হাবাসপুর গ্রামের আনিছুর রহমান, হামিদুল ইসলাম, হায়াতুল্লাহ ও  জিলাল উদ্দিন প্রমুখ।


এ বিষয়ে হাবাসপুর গ্রামের স্কুল শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এ ঘটনাকে কেন্দ্র আলাম হোসেন ও বাবর সরকারের পরিবারের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর স্থায়ীভাবে সমাধান না হলে বড় ধরনের সহিংতা ঘটার সম্ভাবনা রয়েছে।