রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মোটর শ্রমিক ইউনিয়নে চলে যাওয়া ১২ জন সদস্য ফিরে এলেন ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
মোটর শ্রমিক ইউনিয়নে চলে যাওয়া ১২ জন সদস্য ফিরে এলেন ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (৪৭৪) থেকে মোটর শ্রমিক ইউনিয়ন (৩০৬৩) চলে যাওয়া ১২ জন সদস্য যে প্রতিশ্রুতির ভিত্তিতে শ্রমিকদের নিয়েছিল, তা পূরণ না হওয়া, সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা, মতাদর্শগত মিল না থাকায়  ফিরে এসে পুনরায় ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে যোগদান করে কার্ড ফেরত পেয়েছেন। 


এ উপলক্ষে শুক্রবার (১৫ মে) সকালে  শ্রমিক ভবনে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সার্বিক তত্বাবধানে পুনরায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজন, কোষাধ্যক্ষ সামিউল আলম রাজু, কোচ বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 


৩০৬৩(মটর শ্রমিক ইউনিয়ন) থেকে ফিরে আসা সদস্যরা হলেন, মোঃ বেলাল হোসেন, মোঃ মোকলেসুর রহমান, মোঃ সাগর আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসিরুল ইসলাম, মোঃ নয়ন আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রেজাউল করিম মনা, মোঃ আকরাম হোসেন ও মতিউর রহমান। 


ফিরে আসা সদস্য রেজাউল করিম মনা,আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন জানান,  ৩০৬৩( মটর শ্রমিক ইউনিয়ন) যে প্রতিশ্রুতির ভিত্তিতে শ্রমিকদের নিয়েছিল, তা পূরণ না হওয়া, সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা, মতাদর্শগত মিল না থাকা, সংগঠনে দাবি আদায়ে ব্যর্থতা,  পেশাদার শ্রমিক না থাকায় এবং শ্রমিকদের কাছ থেকে উত্তোলন করেছেন তার টাকার হিসাব নেই।  আমরা ঝগড়া করতে আসিনি। 


৩০৬৩ ( মটর শ্রমিক ইউনিয়ন) থেকে ফিরে আসা সদস্যদের ব্যাপারে সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার জানান,  তারা আমাদের কাছে ভুল স্বীকার করে ফিরে আসার আহবান জানালে আমরা তাদেরকে শেষ বারের মত মাফ করি। এবং অন্য সদস্য যারা এখনো ঐখানে রয়েছে তাদেরকে আগামী আগস্ট মাসের মধ্যে ফিরে আসবে আমরা তাদের কার্ড ফেরত দিবো। অন্যথায় তাদের স্থায়ীভাবে বহিস্কার করবো । তারো জানান, ৩০৬৩ কোন পেশাদার শ্রমিকদের সংগঠন নয়।