শুক্রবার, মে ১৫, ২০২৬

বগুড়ার শেরপুর সাহিত্যচক্রের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন
বগুড়ার শেরপুর সাহিত্যচক্রের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে দিনভর সাহিত্য আড্ডায় বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০ দিকে অনুষ্ঠানের শুভ সূচনার আগে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়।


শোভাযাত্রা শেষে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস।


সাহিত্যচক্রের সভাপতিমন্ডলীর সদস্য, আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষক, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বেলাল হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।


এ সময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। আবৃতিশিল্পী ও সাংবাদিক ইফতেখার আলম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সাহিত্যচক্রের সভাপতিমন্ডলীর সদস্য প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী, মো. আব্দুস সালাম, আব্দুর রউফ খান, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি।


অনুষ্ঠানের শুভ সূচনার পরে শেরপুর সাহিত্য চক্রের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শেরপুর সাহিত্য চক্রের বিশেষ সাহিত্য প্রকাশনা “শ্বাশত বাংলার মুখ” এর মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দরা।


 অনষ্ঠানের দ্বিতীয় পর্ব স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে সাহিত্যচক্রের সভাপতিমন্ডলীর সদস্য খন্দকার মাহবুবার রহমান রাঙ্গার সভাপতিত্বে, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ণ ও সাংগঠনিক সম্পাদ জীবন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, প্রাবন্ধিক ড. গোলাম মোস্তফা, কবি সাহিত্যিক ও সম্পাদক সাহাব উদ্দিন হিজল, কবি ও সম্পাদক দ্বীপ সরকার।


কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সমালোচক খৈয়াম কাদের সভাপতিত্বে অনষ্ঠানের তৃতীয় পর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আবৃতিশিল্পী কুলসুম শেলী ও  মো. গোলাম রসুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ৮জনকে সাহিত্যে বিশেষ সম্মাননা প্রদান করেন। এ বছর শেরপুর সাহিত্য চক্র পুরস্কার ২০২৫- এ ড. গোলাম মোস্তফা( প্রবন্ধ ও গবেষণা), কুশল ভৌমিক(কবিতা), মোহিত কামাল( কথাসাহিত্যে) মো. আব্দুল মান্নান(সাংবাদিকতা), এস এম রাহী পুরস্কার ২০২৫-এ ড. মো. আমিরুল ইসলাম(গদ্য সাহিত্য), মামুন চৌধুরী(কবিতা), আব্দুস সালাম প্রিয় প্রজন্ম পুরস্কার ২০২৫-এ,  বি.এম, হাফিজুর রহমান ও সুমন মোহন্তকে সম্মাননা প্রদান করেন। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন, গবেষক সৈয়দ শাহনেওয়াজ হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য রুহুল আমীন ও অমরকৃষ্ণপাল নান্টু।


মধ্যাহ্ন ভোজ বিরতীর পরে অনষ্ঠানের চতুর্থ পর্বে সাহিত্যচক্রের সভাপতিমন্ডলীর সদস্য , কবি ও কাব্যলোচক জিয়াউদ্দিন লিটনের সভাপতিত্বে, বিশেষ অতিথির আলোচনায় অংশ গ্রহন করেন সাহিত্যচক্রের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল জাব্বার, ধুনট মনন সাহিত্য সংগঠনের সভাপতি এম আর টি আরজু, বগুড়া জীবানন্দ পরিষদের সাধারণ সম্পাদক অন্যন্য রাসেল, কবি ও প্রাবন্ধিক মতিউর রহমান মিলন। এ পর্বে সঞ্চালনা করেন এম আর জামান ও মুসান্না হাবিব।


বিকালে অনুষ্ঠানের পঞ্চম পর্বে শেরপুর সাহিত্য চক্রের সহ-সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শাহ মো.ইলিয়াস লেলিন, শেরপুর সাহিত্য চক্রের সহ-সভাপতি  মো. আব্দুস সামাদ, , শেরপুর সাহিত্য চক্রের তথ্য ও প্রচার সম্পাদক কবি শাকিল মাহমুদ, ক্রীড়া সম্পাদক মীর এনামুল প্রমুখ। এ পর্বের সঞ্চালনা করেন কবি ফকির মো. আমিনুল ইসলাম ও ফকির মো. আবু সাইদ।


অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহন করে, রনি বর্মন, শাকিল মাহমুদ, জীবন সাহা, ইফতেখার আলম ফরহাদ, মুসান্না হাবিব, কুলছুম শেলী, মামুম চৌধুরী, আব্দুস সামাদ, মো. আজিজুল হক, মাত্রা ঠাকুর, ফারজানা আক্তার প্রমুখ, শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শেরপুরের স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।