শুক্রবার, মে ১৫, ২০২৬

রূপপুরে জ্বালানি লোডিং শেষে ৬০ কর্মীকে সম্মাননা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৫ মে ২০২৬ ০৯:১৭ অপরাহ্ন
রূপপুরে জ্বালানি লোডিং শেষে ৬০ কর্মীকে সম্মাননা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার সাফল্যে প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৬০ জনের বেশি কর্মীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ মে) প্রকল্পের অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের ভাষ্য, রূপপুর প্রকল্পের নির্মাণকাজ এবং প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সম্মাননা পাওয়া কর্মীদের অভিনন্দন জানানো হয় এবং প্রকল্পের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করা হয়।


বক্তারা বলেন, প্রকল্পের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা জ্বালানি লোডিং কার্যক্রম দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রকল্পটি আরও একধাপ এগিয়েছে। পাশাপাশি এটি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত কাজের সক্ষমতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তারা।