শুক্রবার, মে ১৫, ২০২৬

সোনালি স্মার্টফোনের লোভ দেখিয়ে ছ’কোটি ডলার হজম! দুই ‘প্রতারক’ পুত্রের কীর্তিতে জনরোষের মুখে ট্রাম্প

সোনার দেশ ডেস্ক ১৫ মে ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ মে ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
সোনালি স্মার্টফোনের লোভ দেখিয়ে ছ’কোটি ডলার হজম! দুই ‘প্রতারক’ পুত্রের কীর্তিতে জনরোষের মুখে ট্রাম্প

সোনালি স্মার্টফোন বিক্রির নামে প্রতারণা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীর থেকে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক কোটি ডলার। দুই ছেলের বিরুদ্ধে এ-হেন অভিযোগ ওঠায় বিপাকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সংশ্লিষ্ট ইস্যুতে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁর ‘অন্ধ’ সমর্থকদের একাংশকে। বিষয়টি আগামী দিনে ট্রাম্পের রাজনৈতিক জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২৫ সালের জুলাইয়ে সবাইকে চমকে দিয়ে বাজারে নতুন স্মার্টফোন আনার কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের সংস্থা। এই সংস্থার মাথায় রয়েছেন ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প। সম্পূর্ণ সোনালি রঙের ওই মুঠোবন্দি ডিভাইস হাতে পেতে ১০০ ডলার দিয়ে আগাম অর্ডার করতে বলেন তাঁরা। প্রেসিডেন্ট পরিবারের এই ঘোষণায় আমেরিকা জুড়ে তৈরি হয় তুমুল উন্মাদনা।

সোনালি স্মার্টফোন কিনতে ওই সময় ট্রাম্পভক্তদের অনেকেই ১০০ ডলার দিয়ে গ্রাহক হয়ে যান। প্রেসিডেন্টের পরিবার জানিয়ে দেয়, ২০২৫ সালের অগস্টে বাজারে আসবে সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইস, যার পোশাকি নাম ‘টি১’। স্মার্টফোনটির বাজারমূল্য হবে ৪৯৯ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াবে প্রায় ৪৮ হাজার টাকা।

এই সোনালি স্মার্টফোন নিয়ে আরও একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্থার কর্ণধার তথা ট্রাম্পের দুই পুত্র। সেটা হল, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে আগাম বরাত দেওয়া গ্রাহকদের মধ্যে সংশ্লিষ্ট ডিভাইসটি বিলি করবেন তাঁরা। শুধু তা-ই নয়, নির্ধারিত সময়সীমার মধ্যে স্মার্টফোনটি বাজারে না এলে অগ্রিম দেওয়া ১০০ ডলার ফিরিয়ে দেওয়ার কথাও বলতে শোনা গিয়েছিল তাঁদের। যদিও বাস্তবে দেখা গিয়েছে ঠিক তার উল্টো ছবি।

২০২৫ সালের অগস্ট তো দূরে থাক, সেপ্টেম্বর কেটে গেলেও সোনালি স্মার্টফোন বাজারে না আসায় ট্রাম্পভক্তদের মনে তৈরি হয় সন্দেহ। পরে এ ব্যাপারে বিবৃতি দেয় প্রেসিডেন্টের পারিবারিক সংস্থা। সেখানে বলা হয়, সরকারি নীতির টালবাহানার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ডিভাইসটিকে বাজারজাত করা যায়নি। ২০২৬ সালের জানুয়ারিতে সেটি হাতে পাবেন গ্রাহক। ফলে ওই সময় এ ব্যাপারে দানা বাঁধেনি কোনও ক্ষোভ।

কিন্তু, চলতি বছরের প্রথম তিন মাস পেরিয়ে যাওয়ার পরও সোনালি স্মার্টফোনের ব্যাপারে ট্রাম্পের সংস্থা কোনও উচ্চবাচ্য না করায় ধৈর্য হারান গ্রাহকেরা। এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) এবং টিকটকে শুরু হয় প্রেসিডেন্টের দুই পুত্রের নাম করে গালিগালাজ। পাশাপাশি, ‘কোথায় গেল আমার ট্রাম্প ফোন’ শিরোনামে প্রচার চালাতেও দেখা গিয়েছে তাঁদের। ফলে সংশ্লিষ্ট ইস্যুতে ‘পোটাস’-এর (প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস) উপর যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।

সোনালি স্মার্টফোনের গ্রাহকদের এক্স হ্যান্ডেল বা টিকটকে পোস্ট করা ভিডিয়োগুলির বেশ কয়েকটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সবগুলির মূল বক্তব্য একই রকম। উদাহরণ হিসাবে একজন প্রতিবাদীর কথা বলা যেতে পারে, যিনি ভিডিয়োয় বলেছেন, ‘‘আমি একজন ট্রাম্প সমর্থক। এই বার্তাটা ডন জুনিয়র এবং এরিকের জন্য। আমার ফোনটা কোথায় গেল? আমি চারটে টি১ ফোনের বরাত দিয়েছিলাম। সেগুলোর তো কোনও খোঁজই পাচ্ছি না।’’

ট্রাম্পের সংস্থার ওয়েবসাইটে অবশ্য সম্পূর্ণ অন্য কথা বলা হয়েছে। সেখানে লেখা শর্তাবলি অনুযায়ী, অগ্রিম বরাতে জমা করা অর্থে ডিভাইসটি উৎপাদন করা হবে বা পরে সেটি কেনা যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। সংস্থাটি আরও জানিয়েছে, যাঁরা অগ্রিম টাকা দিয়েছেন, তাঁদের সঙ্গে বিক্রয় সংক্রান্ত কোনও চুক্তি করা হয়নি। ফলে পণ্য মজুত বা সংরক্ষণের প্রশ্ন নেই।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলির দাবি, আগামী দিনে ট্রাম্পের স্মার্টফোন আদৌ বাজারে আসবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আনুমানিক প্রায় ছ’লক্ষ আমেরিকাবাসী সংশ্লিষ্ট ডিভাইসের জন্য ১০০ ডলার জমা করেছিলেন। ফলে প্রেসিডেন্টের দুই ‘সুপুত্র’ সব মিলিয়ে প্রায় ছ’কোটি ডলার বাজার থেকে তুলে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালে অগ্রিম বরাতের টাকা তোলার সময় ‘টি১’কে আমেরিকায় তৈরি স্মার্টফোন (মেড ইন ইউএস) বলে প্রচারে ঝড় তোলে ট্রাম্পের পরিবার। পরে বদলে যায় বিজ্ঞাপনী ‘ক্যাচলাইন’। মার্কিন নীতি মাথায় রেখে ডিভাইসটির নকশা (ডিজ়াইন উইথ আমেরিকান ভ্যালুস) তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।

ট্রাম্প পরিবার জানায়, সোনালি রঙের স্মার্টফোনটিতে থাকবে ১২০ হার্ৎজ়ের রিফ্রেশ রেট-সহ ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড-১৫ অপারেটিং সিস্টেম। ডিভাইসটিতে ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট এবং কৃত্রিম মেধা বা এআই- ভিত্তিক (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) আনলক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে প্রচার করা হয়েছিল।

পাশাপাশি, ‘টি১’ ফোনে একটি বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে ট্রাম্পের সংস্থা। বলা হয়, মাসে মাসে ৪৭.৪৫ ডলার করে দিলে অফুরন্ত ডেটা, কল বা মেসেজ করতে পারবেন গ্রাহক। পাবেন শতাধিক দেশে আন্তর্জাতিক ফোনকলের সুবিধা। তার জন্য আলাদা করে দিতে হবে না কোনও টাকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ এবং ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের দাবি, তাঁর মেয়াদকে স্মরণীয় করে রাখতে ৪৭.৪৫ ডলারের বিশেষ প্রকল্পের প্রচার চালায় তাঁর সংস্থা। যদিও প্রকাশ্যে তা স্বীকার করে প্রেসিডেন্ট-পুত্রদের কোনও বিবৃতি দিতে দেখা যায়নি।

অন্য দিকে চলতি বছরে মারাত্মক লোকসানের মুখে পড়েছে ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপ। ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ৬০ লক্ষ ডলার। সূত্রের খবর, সম্প্রতি ক্রিপ্টো মুদ্রায় বিপুল বিনিয়োগ করে এই সংস্থা। এর জেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের।

বর্তমানে ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপের বাজারমূল্য ২৪৭ কোটি ডলারে নেমে এসেছে। ১০ লাখ ডলারের চেয়েও কম রাজস্ব আদায় করতে পারছে এই সংস্থা। ফলে অস্তিত্ব টিকিয়ে রাখা তাদের পক্ষে দিন দিন কঠিন হচ্ছে বললে অত্যুক্তি হবে না।

বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের মিডিয়া সংস্থাটির লোকসান স্মার্টফোন নির্মাণ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে অবশ্য কোনও বিবৃতি দেয়নি প্রেসিডেন্টের পরিবারের সদস্যেরা। ফলে ধোঁয়াশা বজায় থাকছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ‘টি১’ ফোন সরবরাহের নতুন কোনও তারিখ ঘোষণা করেনি ট্রাম্পের সংস্থা। পাশাপাশি, টাকা ফেরত দেওয়ার কথাও বলছে না তাঁরা। এই পরিস্থিতিতে এরিক ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হলে ‘পোটাস’-এর অস্বস্তি যে বৃদ্ধি পাবে তাতে কোনও সন্দেহ নেই।

চলতি বছরের (২০২৬) নভেম্বরে আমেরিকায় রয়েছে মধ্যবর্তী (মিড টার্ম) নির্বাচন। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শুল্ক সংঘাত ও ইরান যুদ্ধের মতো ইস্যুগুলিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। তার মধ্যে সোনালি স্মার্টফোনের প্রতারণার অভিযোগ তাঁর দল রিপাবলিকান পার্টির সদস্যদের জন্য দুঃস্বপ্ন বয়ে আনল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন