ইসলামী ছাত্র আন্দোলন রাবি শাখার নতুন কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) আয়োজিত এ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ পারভেজ আকন্দ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জোবায়ের হোসেন জিহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল ইসলাম শাওন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এবং ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী মহানগরের সভাপতি মুহাম্মদ হাসান। এছাড়াও সংগঠনটির রাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির অনুপস্থিতিতে সম্মেলনে সভাপতিত্ব করেন মুহাম্মদ পারভেজ আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল ইসলাম।