শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করলো মিশর

সোনার দেশ ডেস্ক ২৬ মে ২০২৬ ০৮:০২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৬ মে ২০২৬ ০৮:০২ অপরাহ্ন
বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করলো মিশর
মিশর। সংগৃহীত ছবিমিশর। সংগৃহীত ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করেছে মিশর। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মিশর আরব প্রজাতন্ত্রের দূতাবাস।


তাবাস বলছে, সংশ্লিষ্ট মিশরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভ্রমণের আগে দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।


দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে নিতে হবে। এ ছাড়া ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণপথে মিশরকে অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি মিশরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল হবে। এর মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকাও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।


যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের অনুরোধ জানিয়েছে দূতাবাস। আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন