শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বাগমারা প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
বাগমারায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামে দুই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আব্দুল খালেকের ছেলে দুলাল হোসেন এবং কাফি নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় একটি সরিষার মিলে কাফি এবং তার আগের দিন একটি বাড়ির গ্রীলে বিদ্যুতায়িত হয়ে দুলাল হোসেন মারা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, কাফি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বুধবার বিকেলে তিনি স্থানীয় একটি সরিষা তেল ভাঙ্গানো মিলের ভেতরে থাকা বৈদ্যুতিক সংযোগে হাত দেওয়ার চেষ্টা করলে মিলের মালিক ও উপস্থিত লোকজন তাকে বারবার সরিয়ে দেয়। তবে তাদের সতর্কবার্তা উপেক্ষা করে এক পর্যায়ে সকলের অগোচরেই তিনি বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।


পর পর দুই দিন বিদ্যুতায়িত হয়ে দুইজন ভ্যান চালক মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া দেখা দেয়।


স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম জানান, কাফি ও দুলালের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই দিনে রক্ষিতপাড়া গ্রামে দুইজনের মৃত্যু হয়েছে।