রবিবার, জুন ২১, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুন ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুন ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।


মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।