রবিবার, জুন ২১, ২০২৬

বাগমারায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে প্রবাসী নারীকে প্রতারণার অভিযোগ

বাগমারা প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
বাগমারায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে প্রবাসী নারীকে প্রতারণার অভিযোগ

রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষক দ্বারা প্রতারণার শিকার হয়েছেন এক প্রবাসী নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামে। ওই নারী এথন হুমকির মুখে সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন। শনিবার ( ৬ জুন) বিকেলে বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন ওই প্রবাসী নারী। এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


প্রবাসী নারী জানান, ২০১৮ সালে তিনি উন্নত জীবিকা নির্বাহের জন্য জর্ডানে পাড়ি জমান। সেখানে কিছু দিন কাজ করার পর অস্ট্রেলিয়া চলে যান। সেখানে থাকা অবস্থায় একই গ্রামের মুনসুর রহমান নামের এক স্কুল শিক্ষকের সাথে মুঠোফোনে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমের গভীরতা বেড়ে গেলে শিক্ষক মুনসুর রহমান ওই প্রবাসী নারীকে বিয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে প্রবাসী নারী তাতে সম্মত হয়। এমন সুযোগ কাজে লাগিয়ে স্কুল শিক্ষক মুনসুর রহমান পাকা বাড়ি নির্মাণের পরে তাকে বিয়ে করবেন মর্মে জানান। এক পর্যায়ে পাকা বাড়ি নির্মাণের জন্য প্রবাসী নারীর কাছ থেকে ওই শিক্ষক মোটা অংকের টাকা গ্রহণ করেন।


বাড়ির কাজ শেষ হলে স্কুল শিক্ষক মুনসুর রহমান বিষয়টি প্রবাসী নারীকে জানান। প্রবাসী নারী শিক্ষক মুনসুর রহমানকে বিয়ে করতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরে আসেন। তখন থেকে তিনি স্কুল শিক্ষক মুনসুর রহমানের বাড়িতে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে প্রবাসী নারী তাকে বিয়ের কথা বললে তিনি বিভিন্ন ভাবে টালবাহনা শুরু করেন। ওই নারী বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে মুনসুর রহমান সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে যান। প্রতারিত নারী কোন কিছু করতে না পেরে অবশেষে আদালতে নারী নির্যাতন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।


মামলা দায়েরের পর থেকে তার ওপর নানা ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


অভিযুক্ত মুনসুর রহমান উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করেন বলে জানা গেছে।


প্রবাসী নারীর দাবী, স্কুল শিক্ষক মুনসুর রহমান বিয়ে না করলে তার কাছ থেকে নেয়া টাকা ফেরত চান। কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি সাংবাদিকদের প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে প্রতারক মুনসুর রহমানকে আইনের আওতায় আনার দাবী জানান।


এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মুনসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করা হলে সাংবাদিকের পরিচয়  জেনে তিনি কৌশলে ফোনের সংযোগ কেটে দেন।