শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে জাসাসের বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৬ ১১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
নগরীতে জাসাসের বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাদবার্ষিকীতে পথচারি-শ্রমজীবী মানুষের মাঝে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিন্দুর মোড় রেলগেট থেকে এই কর্মসূচি  শুরু করে লক্ষ্মীপুর পর্যন্ত চলে।


জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ অ্যাডভোকেট শাহীন শওকত, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা, বিএনপির জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু, রাজশাহী মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ইফফাত আরা তানিয়াসগ জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।