শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে সাউথ ইস্ট ব্যাংকের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবসে সাউথ ইস্ট ব্যাংকের গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় ছোটবনগ্রাম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করে সাউথইস্ট ব্যাংক রাজশাহী শাখা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।


বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকবর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির রাজশাহী ও রংপুর রিজিওনের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মঞ্জুরুল কবির তালুকদার। 


এছাড়াও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের রাজশাহী শাখার এক্সিকিউটিভ অফিসার সেতু সুলতান, সামিউল আলম, রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার নাজমুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি ৬০০ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।