মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহীতে পল্লী মঙ্গল কর্মসূচির চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ০৭ জুন ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ জুন ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে পল্লী মঙ্গল কর্মসূচির চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাজশাহীতে বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে। রোববার (১৯ মে) সকাল ৯টায় নগরীর উপশহরে সংস্থার কার্যালয়ে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। 

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় সাড়ে ৩ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চোখের পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পিএমকের হেলথ প্রোগ্রাম অফিসার ডা. মনিরুজ্জামান,  পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডা. মিনহাজুল ইসলাম, ডা. চন্দন দেব বর্মন, ডা. শহিদুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন পিএমকের রাজশাহী জোনের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল আলম, রাজশাহী এরিয়ার সহকারি প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক, শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, এমআইএস অ্যান্ড আইটি বিভাগের তারিকুল শেষ।  

আয়োজকরা জানান, সারা দেশে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর সকল শাখায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজশাহী শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে। গ্রাহকদের পাশাপাশি এলাকার মা ও শিশু এবং সব বয়সী হতদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রতি বছর এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে পিএমকে।