লফসের সচেতনামূলক প্রচারপত্র বিতরণ
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’-স্লোগানে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর সদস্য সংগঠন ও তাদের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রবিবার (০৭ জুন) জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে নগরীরর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে সচেতনামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
প্রচারপত্র বিতরণকালে লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন সহ লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ ও অন্যান্যা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।