রবিবার, জুন ২১, ২০২৬

দুর্গাপুরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

দুর্গাপুর প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
দুর্গাপুরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন

রাজশাহী দুর্গাপুর পৌরসভা কর্তৃক এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে দুর্গাপুর সিংগা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন দুর্গাপুর পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।


উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক লায়লা নূর তানজু বলেন, ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। 


এছাড়ও তিনি আরো বলেন, অনেকেই খোলা জায়গা, রাস্তা ও বাড়ির পাশে কিংবা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন, যা পরিবেশ দূষণের পাশাপাশি মশার প্রজননের ক্ষেত্র তৈরি করছে। সবাই যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখে, তাহলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।


এসময় অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী শাহাবুল হক, কার্যসহকারী রতন কুমার ঘোষ, হিসাব রক্ষক হাবিবুর রহমান, কর নির্ধারক আকরাম আলী, লাইসেন্স পরিদর্শক খাইরুল বাসার, কর পরিদর্শক রাশিদা খাতুন, টিকাদানকারী হযরত আলী, আদায়কারী নুরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মাহাবুব আলম, নাসরিন সুলতানা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইদুর রহমান, মেকানিক ইসলাম আলী, অফিস সহায়ক শরিফুল ইসলাম, জনাব আলী, আমির আলী, হাবিবুর রহমান, রবিনসহ পৌরসভার বিভিন্ন পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।