শনিবার, আগস্ট ২২, ২০২৬

গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার

গুরুদাসপুর প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গুরুদাসপুর প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা সবুজ ফকির গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সুবজ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বলে জানা গেছে। 


রোববার (৭ জুন) রাত ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে সুবজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মহল্লার আক্কাস ফকিরের ছেলে।


সোমবার দুপুরে আদালতে প্রেরণের সময় থানায় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সবুজ ফকির বলেন- ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, বঙ্গবন্ধুর স্মরণে-ভয় করিনা মরণে। শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে।’


এসময় সাংবাদিকদের ধারণকৃত ওই আওয়ামীলীগ নেতার শ্লোগানসহ প্রিজনভ্যানে ওঠার ভিডিওটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতেই ফেসবুকে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে উঠে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন- ‘সুবজ ফকিরের বিরুদ্ধে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।