রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীতে পরিবেশ দিবস উপলক্ষে যুব সংলাপ

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জুন ২০২৬ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ জুন ২০২৬ ১১:২০ অপরাহ্ন
রাজশাহীতে পরিবেশ দিবস উপলক্ষে যুব সংলাপ

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এবং চাহিদা অনুযায়ী ন্যায্য জ্বালানি রূপান্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি। এই প্রেক্ষিতে যুব সমাজকে ন্যায্য জ্বালানি রূপান্তর এবং জলবায়ু ন্যযতা নিশ্চিতকরণে এগিয়ে আসতে হবে। 


সোমবার (০৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মহানগর একটি রেস্টুরেন্টে ইয়ুথ ক্লাইমেট ক্যাফে ইয়োথ টকের আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ইব্রাহিম আদম , পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, পঙ্কজ কর্মকার,  ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায় প্রমূখ। অনুষ্ঠানের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা আরো বলেন বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জীবন জীবিকা রক্ষায় নয়া পরিকল্পনা গ্রহণ করতে হবে। এখানে এই এলাকার প্রতিবেশ পরিবেশ অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে এ অঞ্চল কে রক্ষা করতে হবে। এটি না করা গেলে খরা প্রবনে এলাকায় ব্যাপকভাবে জলবায়ু ও অভিবাসনের ঘটনা ঘটবে।