বাগমারায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অনুষ্ঠিত এপ্রিকালচারাল ট্রান্সমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরণশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক।
উপজেলার নানা তথ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় বক্তব্য, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, মাহফুজুর রহমান প্রিন্স, আব্দুল মতিন, শামীম আহমেদ, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিভিন্ন কৃষি উদ্যোক্তা, সাধারণ কৃষক, বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।