শনিবার, আগস্ট ২২, ২০২৬

মোহনপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

মোহনপুর প্রতিনিধি ১০ জুন ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ১০ জুন ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
মোহনপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

রাজশাহীর মোহনপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

বুধবার (১০ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মারুফ ঘটনাস্থলে মারা গেছেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজন মারা গেছেন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারি পলাতক আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।#