শনিবার, আগস্ট ২২, ২০২৬

পোরশায় ২৭০ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১০ জুন ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১০ জুন ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
পোরশায় ২৭০ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় ২৭০পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আবু সুফিয়ান মুকুল (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দোয়ারপাল ভুট্টাপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় দোয়ারপাল গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় আবু সুফিয়ান মুকুলের নিকট থেকে ২৭০ পিছ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তাকে আটক করে থানা পুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।