রবিবার, জুন ২১, ২০২৬

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি প্রতিবেদক ১০ জুন ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ জুন ২০২৬ ১১:০২ অপরাহ্ন
রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।


নিহত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সহপাঠীরা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।