পুঠিয়ায় ৬ টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (১১ জুন) রাত ১.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া থানার কাজুপাড়ায় ধৃত আসামি সাহাবুর মোল্লা এর নিজস্ব জমির পানের বরজের ভিতর অপারেশন পরিচালনা করে ৬ টি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিপুঠিয়ার কাজুপাড়ার মমিন মোল্লার ছেলে সাহাবুর মোল্লা (৩৫)। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ চাষাবাদ করে উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।