চারঘাটে উপজেলা পর্যায়ের লবিং সভা অনুষ্ঠিত
ডাসকো ফাউন্ডেশন (গেটকা প্রকল্প) চারঘাট আয়োজনে রাজশাহীর চারঘাট উপজেলা পর্যায়ে লবিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লবিং সভা উপজেলা প্রশাসন সাথে ইউনিয়ন জয় পর্যায়ে লবিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মদন কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর নাহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের (গেটকা প্রকল্প) এর জেলা সমন্বয়কারী মদন দাস, চারঘাট উপজেলা সমন্বয়কারী আনন্যা রানি দাস এবং প্রকল্প সহায়তাকারী মেহেরাব হোসেন মাফি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি ব্রজহরি দাশ ও ইউনিয়ন পর্যায়ের লোকমোর্চা কমিটির সদস্যবৃন্দ। এ সময় লোকমোর্চা কমিটির সদস্যরা নিজেদের ইউনিয়ন পর্যায়ের মাদক বিষয়ক সমস্যাবলী, রাস্তা সংস্কার বিষয়ক সমস্যাবলী এবং সুপেয় পানির অভাব এর কথা উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এলাকার সমস্যাগুলো চিহ্নিত করার জন্য সাধুবাদ জানান এবং গত অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরে সমস্যাগুলো সমাধানে আশ্বাস দেন বলে জানান। এছাড়াও তিনি মাদকের বিরূদ্ধে কঠোর পদক্ষেপ নিবেন বলে জানান।
সবশেষে লোকমোর্চা কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন পত্র জমা দেন।