শনিবার, আগস্ট ২২, ২০২৬

এমবাপের অনন্য কীর্তি

সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ১২:১৫ অপরাহ্ন বিশ্বকাপ
সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
এমবাপের অনন্য কীর্তি
গোলের পর কিলিয়ান এমবাপের উদযাপন। ছবি: রয়টার্স

প্রথমার্ধে দলকে হতাশ করলেন পেনাল্টি মিস করে। তবে বিরতির পর দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। তাতে ফ্রান্স অধিনায়কের নাম খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়।

বস্টনে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। সামনে ইসা জিওপের বাধায় ডি-বক্সের মুখে এক মুহূর্ত থামেন তিনি, এক পলকে সামনে দেখেই নেন শট। বল হাওয়ায় একটু বাঁক নিয়ে পোস্ট ঘেঁষে খুঁজে নেয় ঠিকানা।

চলতি আসরে এমবাপের অষ্টম গোল এটি। এই ম্যাচের আগে অ্যাসিস্ট করে ফেলেন দুটি।

১৯৬৬ সাল থেকে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপের ভিন্ন দুই আসরে ১০ গোলে সম্পৃক্ত রইলেন। ২০২২ সালেও আটটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ফরাসি তারকা।

এবার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেও উঠলেন এমবাপে। তার সমান আটটি গোল করে দুইয়ে লিওনেল মেসি।

বিশ্বকাপে ২০ ম্যাচে এমবাপের মোট গোল হলো ২০টি। ৩১ ম্যাচে ২১ গোল করে চূড়ায় আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

তথ্যসূত্র: বিডিনিউজ